শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদল ও ছাত্রদল সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আমরা দীর্ঘ ১৬ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের দলের কোনো জাতীয় নেতা ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। শেখ হাসিনা আলেম সমাজের উপর অত্যাচার করেছে। কোনো জায়গায় সভা সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ), ইফতারের আগ মুহূর্তে সাগরিকা মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি,

পাহাড়তলী থানা যুবদল নেতা নুর মোহাম্মদ মাহমুদের সভাপতিত্বে এতে মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, এস এম জিয়াউল হুদা (শাহরিয়ার জিয়া), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সাবেক সদস্য আফসার উদ দোলা অপু, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, যুবদল নেতা আমজাদ হোসেন নিপু, আশিক হোসেন, আবু সালেক, মো. জেবিন, মো. রাজীব খান রাজু, মো. খোকন, আফছার, রনি, জিসান, বাহার, শাওন, সুমন, হাসান, মহিনউল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন