
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারা বদলপুরা ১নং ওয়ার্ড বিএন পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল রবিবার ১৬ মার্চ আনর আলী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
বি এন পি নেতা আবদুর ব্রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু তৈযর, ইছমাইল, মামুন, নঈম উদ্দিন, মোহাম্মদ নেজাম উদ্দিন, নুরুল আবছার, কামাল উদ্দীন, সৈয়দ নুর, আবুল কাসেম প্রমুখ।
লায়ন হেলাল বলেন, আনোযারার মধ্যে বৈরাগ তথা বদল পুরা বিএনপির ঘাটি। আসন্ন ডিসেম্বার অনুষ্ঠিব্য জাতীয় নির্বাচনে প্রিয় নেতা তারেক জিয়ার নির্দেশে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করেন।
পরে আসহায় গরিব পথ চারীদের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন।









