
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে দেশ বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিচ এর সভাপতিত্বে, সদস্য সচিব মনির উদ্দিন শাওন এর সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো: সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনাস জিহান, খন্দকার রাজিবুল হক বাপ্পি, সদস্য ইমরান হোসেন বাপ্পি, রবিউল ইসলাম বাবলু কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ উদ্দিন রাজু, তৌহিদুল ইসলাম হৃদয়, রেজা হায়াত, সদস্য মোহাম্মদ ইব্রাহিম, আসহাব কোরাইশীসহ অন্যান্য সহ নেতৃবৃন্দ।
খবরটি পড়েছেনঃ ৬৫









