
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরের ঈদ আনন্দ উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নগরীর জামাল খান মোড়ে গরীব, অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী।
এসময় নেতৃবৃন্দ সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক সাধারণ মানুষের হাতে ঈদের নতুন উপহার তুলে দেন।
জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও দিদারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাসানুল করিম, সেলিম উদ্দিন ,শাহনেওয়াজ, দিদারুল আলম, ফারুক হোসেন, মো. জিয়া, আনোয়ার হোসেন, ইমরান হোসেন, মো. রুবেল, মো. বেলাল, মো. হাবিব, মো. হামদু, নুর হোসেন, কিং মোতালেব, লায়লা মির্জা, মো. জাকির, মো. খলিল, দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন প্রমূখ।









