প্রান্তিক জনগোষ্ঠীর হাতে ঈদ উপহার তুলে দিলেন শামসুজ্জামাদন হেলালী

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ১০ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী পাচঁলাইশ থানার প্রান্তিক জনগোষ্ঠীর হাতে রমজানের ঈদ উপহার তুলে দিয়েছেন।

২৮ মার্চ নগরীর পাচঁলাইশ থানা জামায়াতের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর একটি সভায় তিনি এই উপহার সামগ্রী বিতরণ করেন।

সভায় সভাপতিত্ব করেন পাচঁলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য শফিউল আজিম মন্টি, জাহান উদ্দীন, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, ৮ নং শুলকবহর ওয়ার্ড আমীর তাওহীদ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন