লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরত নিশ্চিত করতে হবে

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি দেশের পাঁচটি বেসরকারি ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক— এ গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলতে পারছেন না। সামান্য কয়েক হাজার টাকার বেশি তোলার অনুমতি দিচ্ছে না ব্যাংকগুলো, আবার অনেকেই কোনো অর্থ তুলতেই পারছেন না। ফলে আমানতকারীরা চরম ভোগান্তি, ক্ষোভ ও হতাশায় ভুগছেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এ ধরনের ঘটনা পেশাজীবী সমাজসহ সমগ্র দেশবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি যে, ব্যাংকে রক্ষিত অর্থ আত্মসাৎকারীদের সম্পদ জব্দ ও বিক্রি করে দ্রুত গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে হবে। মাননীয় অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই বিষয়ে জরুরি হস্তক্ষেপে কামনা করছি।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ মনে করে, এ ধরনের ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হতে হবে।

মন্তব্য করুন