ইকুইটি – মেয়র কাপ অনুর্ধ্ব – ১৪ একাডেমি কাপ ক্রিকেটে বেসিক ক্রিকেট একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন

ইকুইটি – মেয়র কাপ অনুর্ধ্ব – ১৪ একাডেমি কাপ ক্রিকেটে বেসিক ক্রিকেট একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে তারা ১৭ রানে কোয়ালিটি স্কুল অপ ক্রিকেট একাডেমিরকে পরাজিত করে।

ফাইনালের প্রথমে ব্যাট করা বেসিক ক্রিকেট একাডেমি নুরুল মোস্তফা, আবির, সাদমান নৈপুণ্যে জয় ছিনিয়ে নেয়। প্রথমে বাট করে বেসিক ক্রিকেট ২০ ওভারে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বেসিক ক্রিকেট একাডমির স্পিন আক্রমণে ৭৯ রানে অলআউট হয়ে যায় কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি। দলের পক্ষে আহনাফ ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন।চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম,
সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, ইকুইটি পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সেইলস ম্যানেজার সাঈদ হাসান সাঈদ, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, মোহাম্মদ ইসমাইল বালি, সিজেকেএস ক্লাব সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান আকবর, ডা: সরোয়ার আলম।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হেলাল উদ্দিন, মুছা বাবুল, জাফর আহমদ, চসিক একাদশ এর এপিএস মোজাম্মেল হক মানিক, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাসুম উদদৌলা সদস্য সচিব মনছুরল হক প্রিন্স , কৃষ্ণ কমল সেন , গিরিধারী বাবুল শামীম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিভাগ বড়ুয়া, ফুটবল খেলোয়াড় নাসির নাসির উদ্দিন, অভিজিৎ সাহা রিপন কিশোর রায়, নারায়ন দাস, মোহাম্মদ আরাফাত উল্লাহ সাজু পঙ্কজ কান্তি দে সোহেল রহমান পিন্টু , মাসুদ সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়গন উপস্থিত ছিলেন।

শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকতাদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে চসিক একাদশের সাবেক খেলোয়াড় বিদায়ী ক্রেস্ট দেওয়া হয় শামীম বিল্লাহ, গীরিধারী বাবুল কে।

মন্তব্য করুন