ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবস্থান কর্মসূচি

নিউজগার্ডেন ডেস্ক: ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে “অবস্থান কর্মসূচি “আজ ৩ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত্য চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট হতে আগ্রাবাদ বড়পোলে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম জেলার সকল ডিপ্লোমা সার্ভিস এসোসিয়েশন সদস্য ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র শিক্ষকবৃন্দ।
অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক প্রকৌশলী জয়নাল আবেদীন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্চিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী রহিম উল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী এস এম তারেক সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সদস্য সচিব করিম উদ্দীন, বন্দর ডিপ্রকৌস সভাপতি মোহাম্মদ হানিফ, রেলওয়ে ডিপ্রকৌস সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্চিনিয়ারিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান, পলিটেকনিক ছাত্রনেতা সিহাস উদ্দিন, আল নূর, সৌমিক, শরীফ উদ্দিন, মো: আসিফ সহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন ও পলিটেকনিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ৪৬ বছর পূর্বে অর্থ্যাৎ ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রদত্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ সহকারীর পদটি বর্তমান সরকারের ভিতর লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোসররা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নতুনভাবে ৩৩% কোটা নির্ধারণ করে দিয়ে নির্বাচনকে বানচাল করার একটা পাঁয়তারা করছে।
বক্তারা আশা করেন তথাকথিত কমিটি যে প্রস্তাবনা পেশ করেছেন সেটি অবিলম্বে বাতিল করবে। অন্যথায় বাংলাদেশের ১০ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিার রাস্তায় নেমে দাবি আদায় করতে বাধ্য করবে।

মন্তব্য করুন