
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ সালাহ উদ্দীনকে দেখতে নগরীর মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।
এবং তার পাশে কিছুক্ষণ সময় কাটান এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকের আজম, থানা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
খবরটি পড়েছেনঃ ১৩









