জেলে পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

নীলকমল সুশীল (চট্টগ্রাম) প্রতিনিধি: শুক্রবার সকালে নগরীর জিইসি এলাকায় এশিয়ান স্পেশালাইজড হাসপিটালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া এই শিশুকে দেখতে যান জেলা প্রশাসক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হসপিটালের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, পত্রিকায় দারিদ্র্যের কারণে হাসপাতালে বিল পরিশোধ করতে পারছেন না হাম আক্রান্ত থেকে সুস্থ জয়া এমন শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় পর তার নজরে আসে বিষয়টি। এরপর হসপিটাল চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও মানবিকতার পরিচয় দিয়েছেন জানান তিনি।

এদিকে, এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী বলেন, জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা বলার পরপরই মোট ২ লাখ ৩৮ হাজার ৩০২টাকা বিলের মধ্যে বাকি পাওনা ১ লাখ ৫৮ হাজার ৩০২ টাকা মওকুফ করা হয় হাসপাতালের পক্ষ থেকে। এ ধরনের মানবিক জেলা প্রশাসক এর সাথে মানবিক হতে পেরে তিনি নিজেকেও ধন্য মনে করছেন।

মন্তব্য করুন