
নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হলেন মারুফুল হক চৌধুরী। তিনি একাধারে একজন শিক্ষানুরাগী, সমাজসেবক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছে। তার নেতৃত্বে ও সভাপতিত্বে বিদ্যালয়টিতে শিক্ষার মানোন্নয়ন এবং গুণগত পরিবেশ বজায় রাখার জন্য বিভিন্ন মতবিনিময় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। চাম্বল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়ঃ-
১। বিদ্যালয়ের জন্য ৩ কোটি ২০ লক্ষ টাকার একটি নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ, যার মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি পায়..
২। জেলা পরিষদ থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অনুদান সংগ্রহ, যা বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, অন্যান্য আসবাবপত্র ক্রয় এবং শ্রেণিকক্ষ ও ভবনের দেয়াল রং করার কাজে ব্যয় করা হয়..
৩। জেলা প্রশাসকের মাধ্যমে বার্ষিক ক্রীড়া সামগ্রী সংগ্রহ ও প্রদান, যার ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়..
৪। জনাব মীর জহির মোহাম্মদ খান প্রকাশ (ছগির) সাহেবের নিকট থেকে বিদ্যালয়ের জন্য ১১ গণ্ডা জমি গ্রহণের ব্যবস্থা, যা বিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে..
৫। শিক্ষকদের জন্য প্রতিদিন একবেলা মধ্যাহ্নভোজের ব্যবস্থা চালু এবং বৈশাখী ভাতা প্রবর্তন, যার মাধ্যমে শিক্ষকদের কল্যাণ ও কর্মপ্রেরণা বৃদ্ধি পায়..
উপরোক্ত কার্যক্রমসমূহ চাম্বল উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।









