ইপসা’র ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র ৪১তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) ২৬-২৭ শে জুন ২০২৬ কক্সবাজারের রামুতে অবস্থিত ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (ইপসা এইচআরডিসি) সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদ সভাপতি মিসেস ইয়াসমিন আক্তার এবং বার্ষিক (২০২৫-২৬) প্রতিবেদন ও কর্ম পরিকল্পনা(২০২৬-২৭) উপস্থাপন করেন কার্যকরী পরিষদের সদস্য সচিব ও প্রধান নির্বাহী ড.মোঃ আরিফুর রহমান, বার্ষিক (২০২৫-২৬) আর্থিক প্রতিবেদন ও বাজেট (২০২৬-২৭)উপস্থাপন করেন কোষাধ্যক্ষ শিমুল কুমার চৌধুরী। সভায় সাধারণ পরিষদের সদস্যবৃন্দের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সর্বজনাব মোঃ আবদুল কাদের, সমীর শর্ম্মা, আদিনাথ চক্রবর্তী, সুশীল অধিকারী, গৌতম অধিকারী, ড.শামসুন্নাহার চৌধুরী প্রমুখ। সাধারণ সভায় সংস্হার কার্যকরী পরিষদ (২০২৬-২৭, ২০২৭-২৮, ২০২৮-২৯) নির্বাচন সহ কৌশলগত পরিকল্পনা ২০২৬-৩০ এর রূপরেখা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় ইপসা’র চলমান জনবান্ধব সমাজ উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদেরকে ইপসা বার্ষিক সাধারণ সভা-২০২৬’র পক্ষ ধন্যবাদ জানানো হয় এবং এই কার্যক্রমসমূহ আরও বেশী গতিশীল করা এবং তহবিল আহরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন