
আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে নিরাপত্তা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ জুন) একাডেমির পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী, (সি), বিএন। উক্ত সভায় বক্তব্য রাখেন কর্ণফুলি থানার এসআই (নিঃ) নূরে আলম সিদ্দিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুল হক, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ এনামুল কবির, প্লাটুন কমান্ডার (আনসার) মোঃ রফিকুল ইসলাম, গার্ড-ইন-চার্জ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলমগীর, সহকারী গার্ড-ইন-চার্জ কালিপদ সর্দ্দার, ষ্টোরকিপার মোঃ ছানাউর হোসেন প্রমুখ। সভায় ০১-৩১ জুলাই ক্যাডেটদের গ্রীষ্মকালীন ছুটির সময় একাডেমির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা/চুরি রোধে নজরদারি বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
খবরটি পড়েছেনঃ ২৩









