জি. এ মান্নান’র ২৮তম মৃত্যুবার্ষিকীতে ডাঃ শাহাদাত’র শ্রদ্ধা নিবেদন

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার ও হাটহাজারী বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক মরহুম জি.এ মান্নান এর ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, জননেতা ডাক্তার শাহাদাত হোসেন এর পক্ষ থেকে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী এম. ইলিয়াছ আলী’র নেতৃত্বে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এই সময় বিএনপি নেতা এ কে এম সরোয়ার জাহান পুতুল, কাজী নজরুল ইসলাম বাবুল, সেলিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ খোরশেদ, যুবদল নেতা শাহজাহান খাঁন, আবুল হাসেম, টিকলু তালুকদার, শাহাদাত হোসেন, ফোরকান হোসেন সুমন, ছাত্রদল নেতা কেএম মিনহাজ মাসুম বাবু, গাজী মিজানুর রহমান, শাহেদ হোসেন, মরহুমের কনিষ্ঠ পুত্র জি.এম রিপন, জামাতা মোহাম্মদ মোজাফফর, যুবদল নেতা ইলিয়াস সানি, মোহাম্মদ সেলিম, জামাল হোসেন ওয়াসিম, সুমন কেদার, মোহাম্মদ আলমগীর, জিল্লুর রহমান জয়, মোহাম্মদ মনির, সোলাইমান সাঈদ, মোহাম্মদ এরশাদ, মনজুরুল আলম, মোহাম্মদ মোরশেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে প্রয়াত এই ভাষাসৈনিকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির জন্য তার অবদান গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা। পর মরহুম জি.এ মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন