
নিউজগর্ডেন ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শনিবার (৪ই জুলাই), বিকাল ৫টায় পাহাড়তলী রেলওয়ে শহীদ ওয়াসিম আকরাম পার্কে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি প্রতিটি পরিবারকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক মো. হেলাল হোসেন, নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, সাবেক সহ সম্পাদক গোলজার হোসেন মিন্টু, আব্দুল আউয়াল টিপু, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, শওকত খান রাজু, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রাসেল খান, খুলশী থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, আবু জাহের টিপু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু, দস্তগীর হোসেন রিয়াদ, এইচ এম অভি, যুবদল নেতা মুনছুর আহমেদ মোহন, রফিকুল ইসলাম, হুমায়ূন কবির, জাহেদুল ইসলাম, রাজিব, মোহাম্মদ জামাল, মোহাম্মদ শাহেদ, নুর হোসেন, মোহাম্মদ জাবেদ, ইসমাইল সরকার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. কালাম, জাবেদুল হক, মো. আরিফ, দেলোয়ার হোসেন আলভি, মোহাম্মদ সুমনসহ প্রমুখ নেতৃবৃন্দ।









