
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার পূর্ণচন্দ্র সেন (পি সি সেন) সারোয়াতলি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর।
প্রাক্তন রোভার বোরহান উদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পি সি সেন সারোয়াতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান।
সাকোরার সম্পাদক নয়ন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাকোরার উপদেষ্টা ও প্রধান নির্বচন কমিশনার সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, সিনিয়র রোভার মেট মো. সালাউদ্দিন ( গবি) স্কাউটিং এ রৌপ্য ইলিশ প্রাপ্ত মো. মুজিবুর রহমান ফারুকী।
সভার আলোচ্য বিষয় ছিল গত কাউন্সিল সভার কার্যবিবরণী স্থিতিকরন, গত বছরের রিপোর্ট পেশ ও অনুমোদন, আর্থিক রিপোর্ট পেশ ও অনুমোদন, আগামী বছরের কার্যক্রমের ক্যালেন্ডার পেশ করা এবং গার্লস ইন রোভার সিমলা শীলের অসুস্থ পিতা স্বপন শীলের রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি আবু জাহেদ, প্রাক্তন রোভার জাহাঙ্গীর আলম, প্রণয় বড়ুয়া, সনজিত সিংহ, প্রবাসী সনজিত শীল, প্রবীর মজুমদার, ইমরান হোসেন, দিগন্ত নাগ, রগু রায় লালা, প্রত্যয় বিশ্বাস, আবু তাহের, মো. কাইয়ুম, মো. এরশাদ, মো. রায়হান, জেসমিন আক্তার, অর্ক, তৃষা ও রিম্পা।









