চুয়েটে আসবে চট্টগ্রাম ওয়াসার পানির সংযোগ, সরেজমিন পরিদর্শন

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এ চট্টগ্রাম ওয়াসার পানি সংযোগ লাইন প্রদানের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ উপলক্ষে আজ ৩ আগস্ট (সোমবার) ২০২৬ খ্রি: চুয়েট—এ পানি সংযোগ প্রদানের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চুয়েট—এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং চট্টগ্রাম ওয়াসার প্রতিনিধিবৃন্দ। এর আগে উপাচার্য’র কাযার্লয়ে চুয়েট কতৃর্পক্ষ ও ওয়াসা কতৃর্পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েট এর পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন আসিফ এবং প্রকৌশল দপ্তরের নিবার্হী প্রকৌশলী (পুর:) মুহাম্মদ ফেরদৌসুল কবির, চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া এবং কর্ণফুলি পানি শোধনাগার-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ওমর ফারুক।

প্রসঙ্গত, চুয়েট এর নিকটবর্তী রাঙ্গুনিয়া উপজেলার পোমরাস্থ চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার থেকে এই সংযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উক্ত পানি সংযোগ চালু হলে অত্র বিশ্ববিদ্যালয়ের পানি সংকটের টেকসই একটি সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। চুয়েটে উক্ত পানির সংযোগ প্রদানের বিষয়ে শিক্ষার্থীসহ চুয়েট পরিবারের দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টা রয়েছে।
এ বিষয়ে চুয়েট ও চট্টগ্রাম ওয়াসার সর্বাতœক প্রচেষ্টা ও আন্তরিকতা রয়েছে।

মন্তব্য করুন