চট্টগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

নিউজগার্ডেন ডেস্ক: ছোট খাটো দেওয়ানী ও ফোজদারী মামলার কারণে মামলার চাপ ও জট বাড়ছে উচ্চ আদালতে। স্থানীয় বিরোধ স্থানীয় ভাবে নিস্পত্তি হলে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিত করা সহজ হয়। গ্রাম আদালত সক্রিয় হলে উচ্চ আদালতে মামলার জট কমবে। এমন মন্তব্য করেছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাশ।

ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প।

আজ ১৪ মার্চ, ২০২৫ সকাল ৯ টায় সার্কিট হাউজ, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় গ্রাম আদালত বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ।

ডিস্ট্রিক্ট রিসোর্স টীমের মাধ্যমে উপজেলা রিসোর্স টীমের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষক প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপপরিচালক চট্টগ্রাম মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন সহযোগি সংস্থা ইপসার এর প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস।

উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প চট্টগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঞা। সেশন পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজ, জেলা লিগ্যাল এইড অফিসার রূপন কান্তি দাশ সহ ডিস্টিক্ট রিসোর্স টিমের সদস্যবৃন্দ।

গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক আলোচনা, ভিডিও প্রদর্শন সহ গ্রাম আদালত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করবেন বলে মতামত ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তগন। চট্টগ্রাম জেলায় ২ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মন্তব্য করুন