মেরিন একাডেমিতে ইফতার মাহফিল

মোহাম্মদ নেজাম উদ্দিন: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের উদ্যোগে প্রশিক্ষণরত ক্যাডেট ও কর্মকর্তা/প্রশিক্ষকগণের অংশগ্রহণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) একাডেমির শহিদ লিয়াকত আলী ক্যাডেট ব্লকের ডাইনিং হলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ ইবনে কায়সার তৈমুর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নৌশিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফা, প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, নৌপ্রকৌ. মোঃ আজিজুর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, লেঃ কমান্ডার কাজী ইফতেখার হোসেন, মোঃ মাহফুজুর রহমান, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেরিন একাডেমি জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন।

মন্তব্য করুন