জুলাই-আগষ্টের আহত সহযোদ্ধাদের নিয়ে জাতীয়তাবাদীর ইফতার ও মতবিনিময় সভা

নিউজগার্ডেন ডেস্ক: ২৪ জুলাই আগষ্টের আন্দোলনে জাতীয়তাবাদী জুলাই আগষ্টের আহত সহযোদ্ধাদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন আহত ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শাহীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহত ছাত্রনেতা আলিফ উদ্দিন রুবেল।

বক্তারা বলেন, অনেক প্রাণের বিনিময়ে স্বৈরাশাসক থেকে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করা হয়েছে। বিভিন্ন দলের অংশগ্রহণের মাধ্যমে এবং ছাত্র-জনতাসহ বিভিন্ন স্তরের মানুষ রক্ত দিয়েছে, সংগ্রাম করেছেন। আগের সাংবিধানকে ব্যবহার করে পূর্ববর্তী স্বৈরশাসক এর বিচারকার্য সম্পাদন করা হোক।

আর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জুলাই আগষ্টের আহত সহযোদ্ধারা বোরহানুল হক, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আরিফুল ইসলাম, ফারহান জামিল, সোহেল সিদ্দিকী রনি, শরিফুল ইসলাম আবির, জহিরুল ইসলাম, সোলাইমান স্বপন, মোহাম্মদ মুহিত, ফাতেমা তুজ জোহরা, মোহাম্মদ মিনার হোসেন, মোঃ ফরহাদ সহ আহত বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।

মন্তব্য করুন