
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আয়না ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানা মোড়ে গরীব, অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মহিউদ্দিন জুয়েল।
এসময় নেতৃবৃন্দ সুবিধা বঞ্চিত অসহায় শতাধিক এতিম শিশু ও সাধারণ মানুষের হাতে ঈদের নতুন উপহার তুলে দেন।
আয়না ইয়ুথ ফাউন্ডেশনের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফের সভাপতিত্বে ও মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক এনামুল হক এনাম, শাহজী চিশতী চৌধুরী, শেখ মেহেদী, আব্দুল আলিম তালুকদার, নবী হোসেন প্রমূখ।
খবরটি পড়েছেনঃ ৪২









