সুরা তওবার ১৮ নং আয়াতের আলোকে মসজিদগুলোর কমিটি করা উচিতঃ হেলালী

চট্টগ্রাম ১০ আসনের জামায়াত মনোনিত প্রার্থী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, যারা আল্লাহর ঘর মসজিদ ও মাদ্রাসা কমিটি করেন তাদের অবশ্যই সুরা তওবার ১৮ নং আয়াত অনুসরণ করা উচিত। মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তারা কখনও মসজিদ নিয়ে নোংরা রাজনীতি করবেনা।
তিনি আরও বলেন, মসজিদ ইসলামী অনুশাসন চর্চার আতুরঘর, আ.লীগ মসজিদকেও নোংরা রাজনীতির আঁকড়া বানিয়েছিল। তারা এখনও কিছু রাজনৈতিক নেতার আশ্রয়-পশ্রয়ে মসজিদকে কুক্ষিগত করে রাখতে চায়।

২ এপ্রিল নগরীর খুলশী থানাধীন খুলশী কলোনী মসজিদে নামাজ শেষে এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন।

এই সময় এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন খুলশী ওয়ার্ডের সভাপতি ইমরান সিকদার।

ওয়ার্ড সেক্রেটারি এস এ এম নুর হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৮নং শুলকবহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. খালেদ বিন কবির, খুলশী কলোনী মহল্লা কমিটির সেক্রেটারি মনিরুল হক, ব্যাংকার আবু তাহের, মো: আবুল কালাম, আক্তার হোসেন, মোহাম্মদ আলম, ইঞ্জিনিয়ার দিদার, আব্দুল হক সুমন, আলী করিমুল্লাহ হারুন, আবুল খায়ের, ইঞ্জিনিয়ার উসমান, হাফেজ মাহফুজুল আলম, সালাউদ্দীন প্রমুখ।

মন্তব্য করুন