ফলমন্ডি বসুধা মার্কেটে চলছে দখলবাজি, দোকান মালিক সমিতির সতর্ক বার্তা

বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার। ১৬ নং ষ্টেশন রোড চট্টগ্রাম। রিয়্যাল এস্টেট ও এটকো হোল্ডিংস লিমিটেড যৌথ ভাবে তাদের পাওনা ৩০% অংশ ০৮/০৯/২০১০ এ ১৭২৩২ রেজিষ্ট্রি দলিল মূলে বসুধার নিকট বিক্রি করে সম্পূর্ণ টাকা বুঝে নিয়ে দখল বুঝিয়ে দেন।

পরবর্তীতে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ভুমিদস্যু মশিউর রহমান চৌধুরীর নেতৃত্বে শাহনেওয়াজ ও হাউজি রফিক গুন্ডা বাহিনী দিয়ে বসুধা অফিস ও লেভেল ০৫ ভাংচুর ও লুটতরাজ করে এবং পার্কিং দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসুধা মার্কেটে কোন ধরনের নির্মাণ কাজ করতে না দেওয়াতে ১৩/১২/২০২২ এডভোকেট ফেরদৌস এর চেম্বারে বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাথে দীর্ঘ আলোচনা করে লেভেল ০২ থেকে লেভেল ০৬ পর্যন্ত অবিকৃত দোকান ও স্পেস বিক্রি করে মার্কেটের অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য পাওয়ার রেজিষ্ট্রি দলিল নং IV১০৫ এর মাধ্যমে বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতিকে অর্পণ করেন।

এখন শাহনেওয়াজ ও মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বসুধা বিল্ডার্স এর বিক্রিত লেভেল ৪ এর কিছু দোকান ও লেভেল ৫ এর ৬০ টি দোকান সহ ১২৮ টি দোকান ভেঙে আবাসিক ফ্ল্যাট তৈরি করে বিক্রি শুরু করেছে সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কেউ কোন ভাবেই শাহনেওয়াজ এর নিকট হতে দোকান ক্রয় কিংবা ফ্ল্যাটের কোন প্রকারের চুক্তি না করার জন্য অনুরোধ করা গেল।

রনজিত সরকার
সভাপতি
বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতি।

মন্তব্য করুন