
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এই সংস্কার প্রস্তাব সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে জনমত তৈরি করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কার কাজে হাত দিয়েছে। তবে আমরা বলছি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আর নির্বাচনের পর রাজনৈতিক সরকার অন্য সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে জনপ্রতিনিধিদের মতামত নিয়ে। এ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
তিনি আজ ১১ এপ্রিল (শুক্রবার) বিকালে চরন্দ্বীপ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনমত গঠন ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বোয়ালখালী বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসেম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি এস এম বাদশা, সাবেক সভাপতি মজিবুদ্দোলা মজু, চান্দগাওস্থ মোহরা ওয়ার্ডের সাবেক সভাপতি জানে আলম জিকু, সাবেক সহ সভাপতি ইকবাল উর রহমান চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন সিকদার সিকদার, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি কামাল উদ্দিন, আসমান বিএনপির সভাপতি শাহনুর শাহীন, পৌর বিএনপি নেতা খালেদ, চরন্দ্বীপ বিএনপি নেতা মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, পৌরসভা শ্রমিকদলের আহবায়ক কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ লোকমান, ইদ্রিস বিসু, পৌরসভা যুবদলের আহবায়ক লোকমান, মঈনউদ্দীন জনি, সৈয়দ কামাল, পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এস এম সোহেল মিয়াজী, মোঃ ইরফান, রোকন উদ্দিন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, জামশেদ জিসান,শহিদুল ইসলাম সাগর সহ অসংখ্য যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ।









