নিউজগার্ডেন ডেস্ক: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দেওয়ানজি পুকুর পাড়ের ২২ তলা ভবনটি পাহারা দিচ্ছে এরা কারা, এই সন্ত্রাসীরা সিপ্লাসের সাংবাদিকদের উপর হামলা করেছে, তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে ও বিল্ডিংটি রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা উচিত এবং তার পরিবারের সব অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতারা।
বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিতে আরো জানানো হয়, সংঘটিত সহিংসতার ঘটনায় যারাই জড়িত হউক না কেন তাদেরকে যত দ্রুত আইনের আওতায় আনতে হবে। সহিংসতার ঘটনা নিয়ে বিভিন্ন ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এখনই সময়ের দাবী। যে সমস্ত দুষ্কৃতকারী অপরাধ করছে, সে যেই হোক না কেন? তাকে সংশ্লিষ্ট আইনের আওতায় এনে ত্বরিত দৃশ্যমান শাস্তি দিতে হবে।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আহ্বায়ক ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, এ্যাব চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহ নওয়াজ, ড্যাব মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা সহ প্রমুখ নেতৃবৃন্দ।