অক্সিজেনে উচ্ছেদ অভিযান

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের কয়লার ঘর এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তার জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়।

একই অভিযানে অক্সিজেন মোড়ে ফুটপাতের জায়গা থেকে অবৈধ যাত্রী ছাউনী উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

মন্তব্য করুন