
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, যুবসমাজই তারুণ্যের শক্তি ও দেশের সমৃদ্ধি। তরুণদের রক্তে সিক্ত হয়েই জন্ম নিয়েছিল জুলাই বিপ্লব এবং সেই চেতনার সঙ্গে কোনো আপস নেই। অনেক কারণেই তরুণরা আমাদের দেশের জন্য এক অসীম শক্তি। সেই শক্তি দেশের উন্নয়নের জন্য, সঠিক পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তা-ভাবনা সংগ্রহ করা হবে, যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব। তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা করবো।
তিনি আজ শনিবার (৩ মে), বিকাল ৫টায়, আগ্রাবাদ দাল্লা সেন্টারের সামনে ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, একটি প্রাণবন্ত, উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য, প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, ফ্যাসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়, সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে, সাম্য ও ন্যায়বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে—সেটিই আমাদের অভীষ্ট লক্ষ্য।
ডবলমুরিং থানা যুবদলের সাবেক আহবায়ক মো. বজল আহমেদ এর সভাপতিত্বে ও সাবেক সি. যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেলের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সি. সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, সাবেক সহ সভাপতি মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, মজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন পাটোয়ারী, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি, মজিবুর রহমান রাসেল, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, আরিফ হোসেন, নুরুল ইসলাম আজাদ, শাবাব ইয়াজদানী, সাবেক সদস্য সচিব তাজুল ইসলাম তাজুসহ প্রমুখ নেতৃবৃন্দ।









