
নিউজগার্ডেন ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩১ মে, শনিবার পাহাড়তলী-আমবাগান রোডস্থ শহীদ ওয়াসিম আকরাম পার্কে (রেলওয়ে শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন) খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সকাল ৯টায় শহীদ ওয়াসিম আকরাম পার্কের নাম ফলক উন্মোচন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
দুপুর ১২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, বিশেষ বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম নছরুল কদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য (প্রসাশন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রফেসর মো. শাহ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এতে সকাল ১০টা থেকে মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে, এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী উপরোক্ত কর্মসূচির সংবাদ সংগ্রহের জন্য আপনার পত্রিকা ও টিভি চ্যানেলের একজন রিপোর্টার ও ক্যামেরাপার্সন প্রেরণের অনুরোধ জানাচ্ছি।









