চন্দনাইশ ও আংশিক সাতকানিয়ায় শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

চট্টগ্রাম, ২ জুন ২০২৫, মঙ্গলবার:বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানটি চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া অঞ্চলের উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ইউসিবি ব্যাংকের স্পনসর আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম এ হাশেম রাজু, এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস বাবুল, মাহতাব চৌধুরী, জসীমউদ্দিন ও কাজী বেলাল, খোকন চৌধুরী অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন কালিয়াইশ ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মো আমীর হোসেন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া যুবদলের নেতা আজিজ, আজম আলমগীর আনোয়ার, ইউনুস এবং উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জিমম আনিস, ফারুক, আদনান ইমাম, নাদিম,

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোচিত স্বাধীনতার ঘোষণা, দেশ গঠনে তাঁর অসামান্য অবদান এবং আদর্শিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ ও দর্শনের প্রাসঙ্গিকতা আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখ করেন।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মাধ্যমে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে আবারও জাতীয়তাবাদী চেতনার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন