বিশ্ব পরিবেশ দিবসে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পথসভা

নিউজগার্ডেন ডেস্ক: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে চট্টগ্রাম নগরীর ডিসি হিলে প্রাতঃ ভ্রমনকারীদের সাথে নিয়ে অদ্য ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯.০০টায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন, পরিষদের উপদেষ্টা শিক্ষক বিজয় শংকর চৌধুরী, প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ মাধব রায় চৌধুরী, প্রধান বক্তা ছিলেন নারী নেত্রী গোপা ভট্টাচার্য্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য। আরো বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, ঝর্না চৌধুরী, তপন কুমার, উত্তম বড়ুয়া সহ অনেকে।

বক্তারা বলেন, বর্তমান পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব রক্ষা করতে হলে, আমাদের প্রজন্মকে পরিবেশের দিকে গভীর মনোযোগ আর্কষন করতে হবে। বৃক্ষের চারা রোপনের পাশাপাশি, যে বৃক্ষগুলো পৃথিবীতে বিদ্যমান আছে সেগুলোকে রক্ষা করতে হবে। বৃক্ষ হত্যা করলে বৃক্ষের চারা রোপনের কোন মূল্যই থাকবে না। আমাদের দেশে নির্বিচারে গণহারে বৃক্ষ নিধন চলছে গ্রামে গন্জে, প্রশাসনের নিরব ভূমিকাকে এর জন্য দায়ী করেছেন বক্তারা।

বক্তারা চট্রগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের কাছে দাবি তুলে ধরে বলেন, যে বৃক্ষগুলো পরিবেশের ক্ষতি
করে, খুব দ্রুত সে বৃক্ষ গুলোকে ডিসি হিল এলাকা থেকে স্ব-মূলে নিধন করার জন্য। পলিথিন ও নিত্য ব্যবহার্য পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পন্যের উৎপাদন ও বিপনন বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্ববান জানান।

পরিশেষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, পরিষদের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক লিফলেট বিতরন ও বৃক্ষের চারা রোপন করা হয়।

মন্তব্য করুন