
ওসমান চৌধুরী, চন্দনাইশ: বিপন্ন মানবতা, মুমূর্ষু জীবন, চারিদিকে অন্ধকার কালো, রক্ত দিয়ে আনবো সেই প্রাণ জলবে আঁধারে আলো। এই স্লোগান কে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি বাণিজ্যিক শহর চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আঁধারে আলো সংগঠনের ১৩ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) নাহার বিল্ডার্স এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইন্জিনিয়ার জসিমউদদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহি দোহাজারী পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব লোকমান হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মোঃ আলী আকবর।
আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌর সভা এডিপির সভাপতি লিয়াকত আলী।
প্রথম অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন আঁধারে আলো সংগঠনের উপদেষ্টা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। বিশেষ অতিথি ছিলেন রফিক উদ্দিন মিয়া, আলহাজ্ব আলমগীর, নাছির উদ্দিন, আমির হোসেন, ইকবাল হোসেন, আবদু রশিদ, মাঈনুদ্দিন, শাহজাহান।
সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, জামাল উদ্দিন মেম্বার, খোরশেদ আলম রিজভী, আবদুল গফুর রাব্বানী।
বক্তারা বলেন আঁধারে আলো সংগঠনের মধ্য দিয়ে সারা দেশ পেরিয়ে বিশ্ব মানবতা ছড়িয়ে পড়ুক বিশ্ব দরবারে। রক্ত দানের মধ দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য যারা নিজের রক্ত দান করেন তাঁরাই মহৎ ব্যাক্তি।









