চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা ইউসুফের পরিবারের পাশে তারেক রহমান

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পক্ষ থেকে ও বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এর নির্দেশনায়- মামলা হামলায় নির্যাতিত, দীর্ঘ কারাবাসের পর মৃত্যুবরণ করা হাশিমপুর ইউনিয়নের মরহুম যুবদল নেতা মোঃ ইউসুফের পরিবারকে দেখতে যান এবং ইউসুফের পরিবারের চাহিদার ভিত্তিতে সহায়তা হিসেবে একটি “অটো রিকশা” প্রদানের প্রতিশ্রুতি দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম -১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর শেয়ারহোল্ডার, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।

এছাড়াও তিনি দোহাজারীর জামিজুরিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সন্তান হারানো জসিম উদ্দিনের বাড়িতে যান ও পরিবারের খোঁজখবর নেন এবং ওই সড়ক দুর্ঘটনায় নিহত রিকশা ড্রাইভার রুহুল আমিন এর বাড়ীতে যান ও পরিবারের খোজ খবর নেন।

এছাড়াও দোহাজারী হাসপাতালে খাগরিয়ার আব্দুল হামিদ’কে দেখতে যান উনার চিকিৎসার ব্যবস্থা করেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ইন্জিনিয়ার মোঃ আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলিউল হোসেন রুবেল, দোহাজারী পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক মানিক মিয়া, উত্তর সাতকানিয়ার যুবদল নেতা আলমগীর, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তৈয়ব, চন্দনাইশ উপজেলা যুবদল নেতা মোঃ জাগির, সুমন, সোলাইমান, ছাত্রদল নেতা সাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন