
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজিএমইএ’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন,-স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ারউর রহমান একজন খাটি দেশপ্রেমিক জনপ্রিয় রাষ্ট্রকর্তা ছিলেন শুধু তাই নয়, তাঁর সততা এবং ন্যায় নিষ্ঠতা নিয়ে অদ্যাবধি কোন প্রতিপক্ষ রাজনৈতিক দলও সমালোচনা করতে পারেনি। শহীদ জিয়া এক ক্ষনজন্মা আদর্শিক ও সাহসী নেতা হিসেবে জনগনের হুদয়ে অধিষ্টিত হয়েছে যা কখনো কোন আধিপাত্যবাদ শক্তি ইতিহাস ও জনগনের হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। তাই শহীদ জিয়ার আদর্শ ও নীতি দর্শন অনুভব ও ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে তাতেই এ দেশের গণতন্ত্র,আইনের শাসন এবং জনগনের সার্বিক মুক্তি ও কল্যান সম্ভব হবে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার নীতি ও আদর্শ বিবর্জিত সুবিধাবাদের রাজনীতির নামে জনগনের শান্তি বিরোধী র্কমকান্ডে যারা লিপ্ত থাকবে তাদের বিরোদ্ধে দল কঠোর রয়েছে, তাদের অনৈতিক কর্মকান্ড ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখবেন চোর, দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসের কোন রাজনৈতিক পরিচয় নেই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৩ জুন বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় স্কুল মাঠে হাটাহাজারী নাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা ব্যক্ত করেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা মাওলানা মুহাম্মদ মীর কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রাক্তন সেক্রেটারী মাহাবুবুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক লায়ন হারুন অর রশীদ চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা আলহ্াজ¦ নুরুন্নবী তালুকদার, মোঃ খায়রুন্নবী,আবদুল রশীদ মেম্বার, মোঃ শফিউজ্জামান, সাফায়েতুল ইসলাম সাবাল, একরাম হোসেন সেলিম,নুরুল আজম চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন, ইলিয়াছ আলী, মোঃ সেলিম হাসান, জাহাঙ্গীর আলম মুনসী, হাজী মনির আহম্মদ, শফিউল আলম,ডাঃ নজরুল ইসলাম, মজিবুল হক বাবুল, মির্জা সাহেদুল হক, আবদুচ ছালাম, ইউনুছ খোন্দকার, রহিম বাদশা, নাজিম উদ্দিন টিটো, এয়ার মোঃ বাচা, সাইফুল আজম মানিক, আবদুল্লাহ আল হারুন, অধ্যাপক ওসমান গনি, জাফর আলম, মোহাম্মদ হাসান, শাহাবুদ্দিন সেলিম, দুবাই বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন।
চট্টগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রহিম উদ্দিন রাজু ও হুজ্জাতুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপি নেতা ছালেজহুর বাহাদুর, মোঃ নুরুল আমিন, হারুন উর রশীদ খোকন, শাহজাহান মেম্বার, ওমর ফারুক বাচ্চু মেম্বার, আবদুল মাবুদ শিমুল, নজরুল ইসলাম বাবুল, মোঃ বেলাল উদ্দিন, ওসমান গনি, তাজুল ইসলাম, ওয়াহিদুল আলম তালুকদার, মোঃ আলী মেম্বার, সাইফুল ইসলাম তালুকদার, বখতেয়ার ইসলাম বাচ্চু,জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম বাবু, শফিউল আজম, কাজী রাশেদুল আলম, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন মিজান, হেলাল উদ্দিন, গাজী রাসেল হাসান, এস.এ টুটুল, আবদুল হালিম, বাবুল রহমান, ফরহাদুল ইসলাম বাবু, আফাস উদ্দিন, মোঃ লোকমান চৌধুরী, ইলিয়াছ হোসেন ইবলু, আসিফ চৌধুরী, সাহেদুল ইসলাম, নেছার উাদ্দন চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।









