শিক্ষার যে মূল্য বাংলাদেশে সেটি কমে যাচ্ছে: ড. মুরাদ

নিউজগার্ডেন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেছেন, শিক্ষার যে মূল্য বাংলাদেশে সেটি কমে যাচ্ছে। এখানে কর্তৃত্ব করে মুনাফা এবং অর্থ। শিক্ষার মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি, উন্নয়ন হচ্ছে না। বরং এটি নি¤œমুখী সে কারণে শিক্ষার গুরুত্বও কমে যাচ্ছে। অন্যদিকে শিক্ষিত লোকের সংখ্যা বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। আর কর্মসংস্থান না বাড়লে শিক্ষিত বেকার তৈরি হয়। শিক্ষিত বেকার সমাজের জন্য কোনো ভালো জিনিস নয়। এই যে মানুষকে শিক্ষিত করা হচ্ছে কিন্তু কর্মের ব্যবস্থা করা যাচ্ছে না, সে কারণে আগ্রহও কমে যাচ্ছে। শিক্ষা মানুষ নিচ্ছে কারণ তাদের অন্য কিছু করার নেই। আগের দিনে এমএ পাশ করলে একটি বড় চাকরির প্রত্যাশা করত কিন্তু এখন সেইরকম প্রত্যাশা নেই। এই যে শিক্ষা ও কর্মের মাঝে একটা ফারাক সেটার কারণে শিক্ষার মানের উন্নয়ন হচ্ছে না।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শিলখালী (পুসাশ) এর উদ্যোগে শিলখালী ইউনিয়ন থেকে ২০২৩-‘২৪ সেশনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম পুসাশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হোসাম উদ্দীন আসহাবীর সঞ্চালনায় শিলখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তোফাজ্জল মো: রাকিব বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন রয়েছে। কিন্তু সেই গবেষণাও প্রাতিষ্ঠানিকভাবে করা হয় না। আর শিক্ষার মান উন্নয়নের জন্য ভালো শিক্ষক প্রয়োজন। ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষা দেওয়া যাবে না। ভালো শিক্ষক মানে হচ্ছে-মেধাবী এবং শিক্ষকতায় যারা আগ্রহী। এসব ব্যক্তিদের শিক্ষকতায় আনতে হলে তাদের বেতন-ভাতা, সম্মান দুটোই বাড়াতে হবে। এটা আমরা না পারায় উপযুক্ত শিক্ষকও পাচ্ছি না। আর উপযুক্ত শিক্ষক না পেলে শিক্ষার মান বাড়বে না। এগুলো আমাদের সমস্যা।

সম্মানিত আলোচক হিসেবে আরও আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস এর সহকারী অধ্যাপক মো. আবদুল করিম, কক্সবাজার সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সালাহ উদ্দীন।
এছাড়া সম্মানিত অথিতি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও দুদকের উপ-পরিচালক ইয়াসির আরাফাত, বাংলাদেশ ব্যাংক এর উপ-পরিচালক খাব্বাব হোসাইন মো: আদনান।

 

মন্তব্য করুন