“সমর্পণ” নাটকের প্রদর্শনী ও সংগঠনের আত্মপ্রকাশে এক সৃজন সন্ধ্যা

নিউজগার্ডেন ডেস্ক: স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে আগামী ২৭ জুন (শুক্রবার) বড়ুয়া সীমান্ত’র পরিচালনায় “সমর্পণ” নাটকের প্রদর্শনী ও সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সৃজন সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের একঝাঁক গুণী অভিনেতা ও কলাকুশলীর অংশগ্রহণে নির্মিত ভিজ্যুয়াল নাটকের চিত্রগ্রহন ও সম্পাদনায় ছিলেন ফয়েজ আহম্মদ।
উক্ত অনুষ্ঠানে আপনার আগমন আমাদের অনুপ্রাণিত করবে, যেখানে পর্দায় জীবন্ত হবে মানুষের গল্প, আবেগ ও সময়ের অনুরণন।
জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারি মিলনায়তনে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংগীত, নৃত্য, কবিতা পাঠ এবং অন্যান্য মনোমুগ্ধকর পরিবেশনার পূর্বে স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক একাডেমী’র ২য় প্রযোজনা ‘সমর্পণ’ এর প্রথম প্রদর্শনী সাড়ে ৫টায় ও ২য় প্রদর্শনী সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন