
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে।
২৬ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় চকবাজার প্যারেড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা চাটগাঁবাসী সংগঠনের সেক্রেটারী জেনারেল বিশিষ্ট সাংবাদিক এবিএম ইমারন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র মাহবুবা খাদিজা ইলা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর দেব প্রিয় বড়ুয়া, সদস্য মোহাম্মদ তারেক, আইমন, সাইদুর রহমান রাকিব, আবরারসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষে থ্যালাসেমিয়া ও রক্তদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এতে সাধারণ জনগণের মাঝে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়।
চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব বিগত চার বছরে অসংখ্য রোগীর রক্তসংস্থান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ছিল সংগঠনের প্রতিশ্রুতির এক নিদর্শন—”মানবতার পাশে আমরা সবসময়”।









