পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক ঘোষিত ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র অনৈতিক কমিটি বাতিলের দাবীতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ২৭ জুন (শুক্রবার) বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশ পরবর্তীতে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর একেখান মোড়ে শেষ হয়।

ওয়ার্ড বিএনপি নেতা ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও বিএনপি নেতা জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য প্রদান করেন সাবেক ওয়ার্ড বিএনপি নেতা নওশাদ দিদার, আবু হানিফ, হাফেজ মোঃ বেলাল, থানা বিএনপি নেতা মোঃ তাহের, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আলতাফ হোসেন, মিজানুর রহমান, বাচ্চু মিয়া, আবু আহমেদ, রিপন খান, কামাল মিয়া, কামরুল হোসেন, মিজানুর রহমান, মোঃ রফিক, মোহাম্মদ খোকা, আব্দুল করিম শাহিন।

এছাড়াও বিএনপি নেতা আবুল কালাম আবু, ইকবাল, আলী আকবর খান, সাইফুজ্জামান মাসুদ, শাহজাহান, মিজানুর রহমান, ফয়সাল খান, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি প্যাডের মাধ্যমে হঠাৎ করে কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে, ঘুষ-বাণিজ্য করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা নিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের মাঠের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে। এই পকেট কমিটি পাহাড়তলীবাসী প্রত্যাখান করেছে বলে জানান বক্তারা। তারা ‘অবিলম্বে পকেট কমিটি, বাতিল করতে হবে’-সহ নানা স্লোগান দেন। এ কমিটি দ্রুত বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন