
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারা পরিদর্শক জাফর আহমদ বলেছেন, আগামী ৪৫ দিনের মধ্যে তিনটি ইউনিট (এ. বি. সি.) কমিটি গঠন করে মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করার পরামর্শ দেন। বিগত ২৫ বছরে চট্টগ্রাম মহানগর বিএনপি যারা নেতৃত্ব দিয়েছেন, তারা ২/৩ জনের কমিটি দিয়েছেন, বর্তমান কমিটির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম ৩১ জনের কমিটি দিয়েছেন। অন্যদিকে তারা ৪৮টি ওয়ার্ডেই কমিটি গঠন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছিলেন, মিছিলের শেষ প্রান্তে যিনি ছিলেন, তিনিও রাজনৈতিক পরিচয় পাবেন। সেই অঙ্গীকার আজ বাস্তবতায় রূপ নিয়েছে। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাসান লিটনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: ইউসুফের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আলহাজ¦ হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক হাজী নিজামুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ওমর ফারুক, মোহাম্মদ নুরুল আফসার, নুরুল আমিন, মোহাম্মদ হাজী আইয়ুব আলী, মোঃ শাহাজান, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ আফসার সওদাগর, মোহাম্মদ আবছার, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ কফিল, হোসেন সওদাগর, মোহাম্মদ তৈয়ব সওদাগর, মোহাম্মদ জাহেদ কাদের, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ ইয়াকুব সওদাগর, মোহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ হোসেন কোম্পানি, মোহাম্মদ ফরিদ আহমদ, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জাবেদ সওদাগর, মোহাম্মদ বকতিয়ার, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি নবনির্বাচিত নেতাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই একসঙ্গে মিলেমিশে সাংগঠনিক কার্যক্রম চালাবেন তাহলেই দল হবে সুসংগঠিত ও শক্তিশালী।” সভায় নবগঠিত কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান নাজিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।









