ফতেয়াবাদের কৃতি সন্তান আবুল কাশেম কোম্পানী ও আব্দুর রহমানের ইসালে সওয়াবের জন্য পরিবারের পক্ষ থেকে ওয়াটার কুলার স্থাপন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল নিবাসী মরহুম হাজী আবুল কাশেম কোম্পানী ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম হাজী আব্দুর রহমানের ঈসালে সওয়াবের জন্য পরিবারের পক্ষ থেকে পশ্চিম ছড়াকুল প্রবেশ মুখে ও বদরপীর শিশুবাগ নূরানী মাদ্রাসা ও মসজিদে দুইটি ওয়াটার কুলার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি, জনতার কাউন্সিলর সিরাজুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলী।

এই সময় বিশিষ্ট সমাজসেবক প্রিন্সিপাল সাইফুর রহমান চৌধুরী বাবর, বিএনপি নেতা মোঃ ইউসুফ, মোঃ শওকত, মোঃ সোলাইমান, মোহাম্মদ ইদ্রিস, ছাত্রদল নেতা কে এম মিনহাজ মাসুম বাবু, জামাল হোসেন ওয়াসিম, মোহাম্মদ সাঈদ, জাহাঙ্গীর আলম, মোঃ মামুন, আসিফ মুরাদ অপু, পরিবারের পক্ষ থেকে মোঃ আব্দুল হামিদ ও ছাত্রদল নেতা আব্দুল মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ছড়ারকুল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ হারুন।

মন্তব্য করুন