
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
১ জুলাই (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম মহানগর আওতাধীন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা দেওয়ায় আনন্দ মিছিল করেছে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গতকার বিকেলে নগরীর কাজির দেউরির মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চট্টগ্রাম মহানগর দলীয় কার্যালয় নাসিমন ভবনে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সভাপতিত্ব করেন চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী । বিশেষ অতিথি, নূর হোসেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
আরো উপস্থিত ছিলেন, মোঃ: সরোয়ার উদ্দিন, শফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, আব্দুল আল মামুন, শহীদ উল্লাহ শহীদ, রাসেল পারভেজ সুজন, সাইফুল আজম উল্লাহ, মোঃ সিরাজ খান, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, মুন্না চৌধুরী, সেকান্দর, নুরুদ্দিন, মোঃ সোহেল, মোহাম্মদ জিলানী জিল্লুর, মোহাম্মদ বেলাল, মোঃ শফি, আসাদুজ্জামান টিটু, মোহাম্মদ রফিকুল উদ্দিন সিকদার, মোঃ জামাল, মোঃ আখতার হোসেন, ইব্রাহিম, ইয়াকুব, আব্দুল হক ফারুক, আবুল হাসনা থান মুন্না, ফজল আলী, শাহজাহান মিন্টু, মোহাম্মদ জালাল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ জাহিদ, নাসির, আহমদ, রাজা মহল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আলী খান।মোহাম্মদ মামুন, মাহবুব আলম, কুতুবউদ্দিন নয়ন।
এ সময় নবগঠিত ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।









