
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ সাংবাদিক, সংগীত শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, নাট্যকার, অভিনেতা, চিত্র শিল্পী, কবি, সাহিত্যিক, আবৃত্তিকার, ছড়াকার, সংস্কৃতিক সংগঠকদের সংগঠন। এরা সবাই সংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে যুক্ত। অনেকে চট্টগ্রাম ছাড়াও জাতীয় পর্যায়েও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি।
বিগত গত ১৭ বছর ধরে একটি দলীয় গোষ্ঠী চট্টগ্রাম শিল্পকলা একাডেমিকে পুরো একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করায় দলীয় মতাদর্শ ভিন্ন হওয়ায় যোগ্যরা সদস্য পদ থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিতদের সদস্য পদ দেয়ার দাবিতে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম ২ জুলাই (বুধবার) বেলা ১২টায় চট্টগ্রাম প্রশাসক ফরিদা খানমকে স্মারকলিপি প্রদান করেন।
এসময় জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হুদা, সংগঠনের সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের সংস্কৃতিক কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নাটকের জনপ্রিয় কিংবদন্তী অভিনেতা সোনা মিয়া (বরুন সেন), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সুরকার ও গীতিকার দীলিপ ভারতী, সিনিয়র সংগীত শিল্পী ফরিদুল ইসলাম, অভিনেতা ও নাট্যকার রতন চক্রবর্ত্তী, বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী পাপড়ী বৈরাগী, বিটিভির শিল্পী এস কে মানিক, বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী চন্দনা চক্রবর্ত্তী ও লক্ষী দত্ত রায় এ্যানি, মঞ্চ ও টিভি শিল্পী মৌ চৌধুরী (শাহিন আকতার), চ্যানেল আই শিল্পী জুয়েল দ্বীপ, নজরুল গবেষক ও কবি ওসমান জাহাঙ্গীর, কবি ও সাহিত্যিক এম এ হাশেম আকাশ, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লেখক ও প্রকাশক জসিম উদ্দীন চৌধুরী, ব্যাংকার ও সাংস্কৃতিক সংগঠক মতিউর রহমান ফরহাদী, গীতিকার ও আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন, আবৃত্তিকার এডভোকেট জুনাইদ শিবলী, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপির সাথে আঞ্চলিক গানের রানী কল্যাণী ঘোষ ও আঞ্চলিক গানের জনপ্রিয় কণ্ঠ শিল্পী গীতা আচার্য্য, ৫ হাজারের অধিক আঞ্চলিক নাটকের অভিনেতা কিংবদন্তী সোনা মিয়া, চাটগা ভাষা সংরক্ষক ও গবেষক ইমাম হোসেন চৌধুরীসহ ৩৩ জনের একটি তালিকা প্রদান করা হয়।
শিল্পকলায় সদস্য পদ দেয়ার বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং বিগত সময়ে বঞ্চিত এবং বৈষম্যর শিকার যারা হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ করে দেয়া হবে বলে তিনি আশ^াস দেন।









