
প্রাচীন বাংলা লিমিটেডের ১ম সাধারণ সভা, বর্ষসেরা কর্মীদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, প্রীতিভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠান গত ১৭ ই আগষ্ট সন্ধায় নগরীর জেপি কনভেনশন হল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি এড. মফিজুল হক ভুইয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জোনের ডেপুটি পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, রোটারিয়ান এস.এম.আবদুল আজিজ, প্রাচীন বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলায়েত হোসেন।
প্রাচীন বাংলা লিমিটেড এর প্রধান সমন্বয়কারী ও অনুষ্ঠান উদযাপন কমিটির সমন্বয়কারী লায়ন মো: মাহতাব উদ্দীন,
প্রাচীন বাংলা লিঃ এর চেয়ারম্যান মুসলিম উদ্দীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান শামীম, পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিচালক ডাঃ আনোয়ারা বেগম, পরিচালক ওমর আলী, সফটওয়্যার ডেভেলপার শামীম এমডি জনি, পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন সালেহ আহমদ, অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: বেলায়েত হোসেন কোম্পানির বার্ষিক প্রতিবেদন, আর্থিক ফলাফল এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মাল্টিমিডিয়া প্রেজেনটেশন উপস্থাপন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাচীন বাংলা লিমিটেড বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দেশব্যাপি কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অগ্রযাত্রাকে প্রতিনিয়ত বেগবান করছে।
অর্থনৈতিক অবদানের পাশাপাশি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবা খাতে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সুলভ ও মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এবং স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি একটি সুস্থ ও কর্মঠ জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশ ও মানুষের প্রতি এই অসামান্য অঙ্গীকার প্রাচীন বাংলা লিমিটেড কে শিল্পখাতে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। এতে স্বাগত ভাষণ প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপিকা শিশির চৌধুরী।
সভায় সম্মানিত অতিথি বৃন্দ থেকে কোম্পানীর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, প্রধান সমন্বয়কারী ও বর্ষসেরা কর্মকর্তাদের সম্মাননা স্বারক ও অতিথীবৃন্দদের কে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।









