
চট্টগ্রাম: প্রান্তিক পোশাক শ্রমিক নারী, নারী উদ্যোক্তা ও কিশোরীদের জন্য নেতৃত্ব উন্নয়ন বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ আগস্ট মোহরার শাপলা ক্লাবে অবস্থিত ওডেব ওমেন্স সেন্টার-০১ মিলনায়তনে এই সভা আয়োজন করে এনজিও ‘ওডেব’।
ওডেব-এর প্রধান নির্বাহী, কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় এবং পিএমটিও সজল দে’র পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় ১৫ জন অংশগ্রহণ করেন। জার্মান সাহায্য সংস্থা ডাব্লিউ ডাব্লিউ ডি পি-জিসি এর সহযোগিতায় পরিচালিত ‘কয়ার’ প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সভায় জাতিসংঘ শিশু অধিকার সনদ, জেন্ডার সমতা, প্রজনন স্বাস্থ্য (রিপ্রোডাক্টিভ হেলথ), জলবায়ু ন্যায্যতা এবং সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এতে সহায়ক হিসেবে ছিলেন মুহাম্মদ ফয়েজুল আবেদীন ও বন্দনা বড়ুয়া।
খবরটি পড়েছেনঃ ৩৫









