বিজিএমইএ’র কালচারাল এ্যাফেয়ার্স বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: কালচারাল এ্যাফেয়ার্স বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ-এর সভাপত্বিতে কমিটির প্রথম সভা আজ ২৭ আগস্ট বিজিএমইএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ২১ ফেব্রুয়ারী, পয়েলা বৈশাখ, স্বাধীনতা দিবস, মে দিবস, বিজয় দিবস ইত্যাদি আমাদের জাতীয় দিবস গুলো বিজিএমইএ পক্ষ হতে উদযাপন করার উপর গুরুত্বারোপ করেন।

দেশের অনুকূল পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে দিনব্যাপী বিজিএমইএ মেম্বারস ফ্যামিলি পিকনিক এর আয়োজন এবং আমাদের ঐতিহ্যবাহী কালচারাল ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান পুনরায় পূর্বের ন্যায় উদ্যাপন করার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন- বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও কালচারাল এ্যাফেয়ার্স বিষয়ক স্থায়ী কমিটির ডাইরেক্টর ইনচার্জ এস. এম. আবু তৈয়ব, বিজিএমইএ’র পরিচালক সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, কালচারাল এ্যাফেয়ার্স বিষয়ক স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব- শিব্বির আহেমদ, বিজয় শেখর দাশ, মোঃ সরওয়ার হোসেন, রণজিত কুমার দে প্রমুখ।

মন্তব্য করুন