
নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারা উপজেলার ২১ নম্বর মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়।
গত শনিবার ৬ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে কুইজ প্রতিযোগীতা, হামদ-নাত, গজল, ইসলামী বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিন, সায়মা সুলতানা, আলমগীর প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
খবরটি পড়েছেনঃ ৩২









