সাকিব বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ সভাপতি

নিউজগার্ডেন ডেস্ক: চন্দনাইশ উপজেলার বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ হাসান জিল্লুর করিম (সাকিব)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সদস্য সচিব নুরুল কবির চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুজিবুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ নাজিম উদ্দীন।
উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, স্মারক নং-২৫২৬ (৪) (ক) মূলে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর এডহক কমিটি অনুমোদিত হয়।
১৯৯৯ইং সালে বরকলের ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ মছউদ ও আব্দুল ওয়াহেদ মাহফুজ এর যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।
এ দিকে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর নতুন এডহক কমিটি গঠিত হওয়ায় অত্র বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

মন্তব্য করুন