
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (১৪৪১) এর আকবরশাহ থানার আওতাধীন কর্ণেল হাট বিশ্ব কলোনী শাখার বিশেষ সাধারণ সভা অদ্য সকাল ১০ টার সময় উক্ত শাখা কমিটির সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ রুবেল এর সঞ্চালনায় শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এই বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের বায়েজিদ বোস্তামী থানা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য মো. জাহাঙ্গীর ও আকবরশাহ শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন – দরীদ্র ও অসহায় সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিকশা চালকদের মানবিক দিক বিবেচনা করে “পস্ মেশিনে অটোডাবল” জরিমানার সিস্টেম বাতিলসহ ঢাকা ও চট্টগ্রামের বৈষম্য দূর করে ঢাকার সাথে সামঞ্জস্য রেখে একইহারে জরিমানা আদায় করার দাবি জানান এবং সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিকশার ক্ষেত্রে মালিকের অতিরিক্ত জমা নেওয়া বন্ধ করে সরকারি গেজেট অনুযায়ী বর্তমানে দৈনিক জমা নিতে বাধ্য করাসহ সরকারি গেজেট অমান্য করে অতিরিক্ত জমা গ্রহণকারী মালিকদের বিরুদ্ধে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। সভায় আরো বক্তব্য রাখেন – মো. মহিউদ্দিন, মো. জাকির হোসেন, মো. জামাল, মো. সাজু, মো. আনোয়ার, মো. আবদুল মান্নান প্রমূখ।
উক্ত সভার শেষ পর্যায়ে বিশ্ব কলোনী শাখার উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মো. মানিক মিয়া, কার্যকরী সভাপতি মোহাম্মদ শহীদ, সহসভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, যুগ্মসম্পাদক মো. জাকির হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন, শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ জামাল, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজু, লাইন সম্পাদক মোহাম্মদ বাবলু ও দপ্তর সম্পাদক মো. জাহের মিয়াকে দায়িত্ব দিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুনভাবে কর্ণেল হাট বিশ্ব কলোনী শাখা কমিটি গঠন করা হয়।









