
নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটিখাইন ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে সীরাতে রাসূল (স.) শীর্ষক আলোচনা সভা ও উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের অস্থিরতা দূরীকরণে রাসূল (স.) এর জীবনাদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার মুক্তি সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।
ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আশিকুল মোস্তফা তাইফুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী বায়তুলমাল সম্পাদক আরিফুর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারী সাইফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, কালারপোল থানা শাখার সহকারী সেক্রেটারী নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. তসলিম, বিশিষ্ট রাজনীতিবিদ লিয়াকত আলী প্রমুখ। দারসুল কোরআন পেশ করেন উপজেলা সাংগঠনিক সেক্রেটারী মাওলানা রফিক বিন হোসাইন।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক রঘু দে এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি পিপলু বড়ুয়া। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও উপহার প্রদান করা হয়।









