প্রত্যেক শ্রমিক জনতার নিকট দাঁড়িপাল্লার আওয়াজ পৌঁছে দিতে হবে: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হালিশহর থানা সভাপতি মুহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী ও চট্টগ্রাম ১০ আসন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজ। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূইয়া। দারসে কোরআন পেশ করেন সাবেক ছাত্র নেতা সৈয়দ শাহাদাত হোসেন।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, হালিশহর থানার প্রত্যেক ভোটার এর কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে ভোটারের কাছে যাওয়া। আমাদের মা বোনদের মাঝেও আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। তাদেরকে বাদ আমরা আলোকিত সমাজ গড়তে পারব না।

এস এম লুৎফর রহমান বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন দক্ষ ও সৎ ব্যক্তি ।তিনি যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি তখন এক টাকার দুর্নীতিও করেন নি।আমরা আশা করব তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আমাদের এই এলাকার মানুষের জন্য উন্নয়ন এর কাজে সহযোগী হবেন।একজন অবিভাবক হয়ে এলাকার শ্রমিক জনতার পাশে থাকবেন ইনশাআল্লাহ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন থানার অর্থ সম্পাদক শওকত আকবর, অফিস সম্পাদক রেদুয়ানুল শিপলু, প্রকাশনা সম্পাদক মোঃ নূরউদ্দিন, সমাজসেবা সম্পাদক মাকসুদুর রহমান রাসেল, ট্রেড ইউনিয়ন সম্পাদক আশফাক পিয়াস।

মন্তব্য করুন