
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাগপার সভাপতি আবু মোজাফফর মোঃ আনাছ বলেছেন, সংস্কার ব্যতীত কোন নির্বাচন হতে দেয়া হবে না। আগে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবী মেনে নিন। জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি আজ শুক্রবার (২৬ সেপ্টম্বর -২৫) বিকালে জাগপা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ৭ দফা আদায়ের লক্ষে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা নেতা আনাছ বলেন, জাগপা কখনো ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। প্রয়োজন হলে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধান এর নেতৃত্বে আবারো ভারতীয় দোসরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য অগ্রণী ভূমিকা রাখবে।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি তানিয়া আক্তার রুপা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক মো: শামিম, অফিস সম্পাদক আরমান, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক নাসিমা আকতার, নাছরিন আকতান ও ধর্ম বিষযক সম্পাদক মো: রাসেল।









